আমরা সকলে কম বেশি মোবাইল ফোন ব্যবহার করি। আমাদের মোবাইল ফোনের জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে একটি হলো গুগল ম্যাপ। সার্চ ইঞ্জিনে গুগলের অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হলো গুগল ম্যাপ।
যা আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করেছে। আপনি বিশ্বের যে প্রান্তেই যান না কেন? গুগল ম্যাপের কল্যাণে রাস্তা চিনতে আপনার কোন ধরনের অসুবিধা হবে না। গুগল ম্যাপের সাহায্যে এখন যেকোন স্থানে খুব সহজে যাতায়াত করা যায়।
এই গুগল ম্যাপের সাহায্য অবস্থান, দূরত্ব এবং পৌঁছাতে কোন পরিবহনে ঠিক কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা কিংবা পথ আছে সবই জানতে পারা যায়।
তবে শুধু ঠিকানা খোঁজার জন্য নয়। বরং এখন থেকে গুগল ম্যাপের মাধ্যমে টাকা আয় করতে পারেন। গুগল ম্যাপ দিয়ে কিভাবে টাকা আয় করবেন তার সেরা কয়েকটি উপায় নিয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব।
গুগল ম্যাপ কি?
গুগল ম্যাপ হলো একটি ওয়েব ভিত্তিক ম্যাপিং প্ল্যাটফর্ম। যা ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি গুগল দ্বারা তৈরি করা হয়েছিল। গুগল ম্যাপ ইন্টারেক্টিভ 360° রাস্তার দৃশ্য, রিয়েল টাইম ট্র্যাফিক পরিস্থিতি, পায়ে, স্যাটেলাইট চিত্র,
এরিয়াল ফটোগ্রাফি, রাস্তার মানচিত্র, গাড়িতে, বাইকে, বিমানে ও পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের জন্য রাস্তার নির্দেশনা প্রদান করে। প্রতি মাসে ১৫৫ মিলিয়নের উপর গুগল ম্যাপ ব্যবহার করেন।
Android ও ISO ডিভাইসগুলোর জন্য গুগল ম্যাপ অ্যাপটি ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। সে সময়ে এ অ্যাপে ডেডিকেটেড পার্কিং সহায়তা সহ পর্যায়ক্রমে জিপিএস নেভিগেশন চালু করা হয়।
গুগল ম্যাপ থেকে আয় করার উপায়?
- টুরিস্ট গাইড
- রিভিউ জমান
- লোকাল গাইডার
- লোকাল এসইও
- গুগল ম্যাপে নতুন ইনফরমেশন যুক্ত করা
১. টুরিস্ট গাইড
পৃথিবীতে অনেক ভ্রমণ প্রিয় মানুষ আছেন। তারা ভ্রমন করে বেড়াতে খুবই পছন্দ করেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে অধিকাংশ ক্ষেত্রেই অনেক বিদেশী মানুষ নতুন জায়গায় ঘুরতে এসে ঘাবড়ে যায়।
আর তারা কিভাবে কি করবে তা বুঝে উঠতে পারে না। আর আপনি চাইলে গুগল ম্যাপের সাহায্য নিয়ে তাদেরকে নির্দিষ্ট স্থানে ঘুরিয়ে দেখাতে পারেন। এবং এর জন্য টুরিস্টদের কাছ থেকে টাকা নিতে পারেন।
আর এভাবে আপনি টুরিস্টদের কাছ থেকে গুগল ম্যাপের মাধ্যমে ভাল পরিমাণ টাকা আয় করতে পারেন। তবে টুরিস্ট খুঁজে পাওয়ার জন্য একটি টুরিস্ট প্রতিষ্ঠান কিংবা এজেন্সি খুলতে পারে। পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট খুঁজে পাওয়ার জন্য সঠিকভাবে মার্কেটিং করতে হবে।
২. রিভিউ জমান
রিভিউ জমিয়ে আপনি গুগল ম্যাপ থেকে টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি একটি কোম্পানি তৈরি করে সেখানে ভালো ৫ স্টার রিভিউ জমিয়ে ব্যবসায় করতে পারেন।
যেমনঃ আপনি যদি ইন্টারনেট ওয়েব হোস্টিং এর একটি কোম্পানি দেন এবং আপনার কোম্পানিটি গুগল ম্যাপে যুক্ত করে সেখানে ভাল পরিমাণ রিভিউ নিয়ে আসেন, তাহলে মানুষ আপনার কোম্পানিটকে খুব বেশি বিশ্বাস করবে।
আর এভাবে মানুষের বিশ্বাস অর্জন করে আপনার প্রতিযোগীদের চেয়ে বেশি কাস্টমার আপনার ব্যবসায় নিয়ে আসতে পারেন। যার ফলে আপনার ব্যবসার লাভ বেশি হবে। এবং বেশি পরিমাণে টাকা আয় করতে পারেন।
৩. লোকাল গাইডার
লোকাল গাইড গুগল ম্যাপের একটি স্পেশাল প্রোগ্রাম। যেখানে যেকোন মানুষ সহজে যোগদান করতে পারেন। এবং এখান থেকে ভাল পরিমাণে টাকা আয় করতে পারেন। লোকাল গাইডার এর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমন করে
সেখানকার বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত, বর্ণনা এবং ছবি গুগল ম্যাপের মধ্যে সাবমিট করা। যেমন মনে করুন, আপনি কোন একটি নতুন রেস্ট্রোরেন্ট কিংবা সুপার শপ ভিজিট করলেন।
তাহলে সেই রেস্ট্রোরেন্টটি কেমন কিংবা তাদের সার্ভিস বা সেবা কেমন এ বিষয়ে আপনাকে রিভিউ বা রেটিং দিতে হবে। তাছাড়া রেস্ট্রোরেন্টের আশেপাশের ছবি আপলোড করা, বিভিন্ন ধরনের ঠিকনা অ্যাড করা সহ
আরো অনেক বিষয়ের টাস্ক সম্পূর্ণ করার মাধ্যমে গুগল ম্যাপ থেকে টাকা আয় করতে পারেন। এখানে উল্লেখ্য যে, আপনি যত বেশি পরিমাণ গুগল ম্যাপের টাস্ক সম্পূর্ন করবেন, গুগল ম্যাপ থেকে ততবেশি পরিমাণ আয় করতে পারবেন।
৪. লোকাল এসইও
এসইও শব্দটির অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। আর লোকাল এসইও বলতে কোন নির্দিষ্ট একটি দেশে একটি প্রতিষ্ঠান কিংবা কোম্পানিকে গুগল সার্চ রেজাল্টের প্রথমে নিয়ে আসাকে বুঝায়।
অনেক সময় গুগলে কোন কোম্পানির নাম লিখে সার্চ করলে দেখতে পাবেন কোম্পানির লোকেশন, কোম্পানির যোগাযোগের ঠিকানা, ওয়েবসাইট, রেটিং ও রিভিউ ইত্যাদি সামনে চলে আসে।
আর এটা সম্ভব হয় লোকাল এসইও করার কারণে। আপনি যদি লোকাল এসইও খুব ভাল জানেন, তাহলে গুগল ম্যাপে একটি কোম্পানিকে প্রথম পেজে দিয়ে নিয়ে আসার মাধ্যমে টাকা আয় করতে পারেন।
বর্তমানে এসইও এর চাহিদা অনেক। গুগল সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে সার্চ করে টাকা আয় করতে চাইলে লোকাল এসইও এর ভূমিকা পরিসীম।
৫. গুগল ম্যাপে নতুন ইনফরমেশন যুক্ত করা
গুগল ম্যাপে নতুন ঠিকানা ও ছবি কিভাবে যুক্ত করতে হয় এ বিষয়টি বেশিরভাগ মানুষেরই অজানা আছে। আর তাই কেউ যদি নতুন দোকান দেন, তাহলে তার দোকানটি গুগল ম্যাপে যুক্ত করা প্রয়োজন হয়।
যাতে করে দোকানের ক্রেতারা ঘরে বসে খুব সহজে দোকানটি খুঁজে পেতে পারেন। কিন্তু সব দোকানদার নিজেদের দোকানের ইনফরমেশন নিজে নিজে ম্যাপে যুক্ত করতে পারেন না।
আর সেজন্য বিভিন্ন নতুন ব্যবসায়ীরা তাদের দোকান কিবা গুগল বিজনেস পেজ গুগল ম্যাপে যুক্ত করে নেওয়ার জন্য অন্য কাউকে খুঁজে থাকেন। আর তাই আপনি যদি কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে হয় তা জেনে থাকেন।
তাহলে আপনি তাদের সাথে ডিল করতে পারেন। তাদের ব্যবসার ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করে দিয়ে তাদের থেকে ভালো পরিমাণ টাকা আয় করতে পারেন।
আরও পড়ুনঃ সেরা ৩৬টি উত্তর দিয়ে টাকা ইনকাম
FAQ:
1. গুগল ম্যাপ থেকে কি সত্যিই টাকা আয় করা যায়?
হ্যাঁ, গুগল ম্যাপ থেকে সরাসরি গুগল টাকা দেয় না, তবে Google Maps কে কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব।
যেমন: লোকাল বিজনেসের লিস্টিং তৈরি, রিভিউ ম্যানেজমেন্ট, লোকাল SEO সার্ভিস, ফটো আপলোড, ডেটা কালেকশন ইত্যাদি। অনেক ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটার নিয়মিত এই উপায়ে আয় করছে।
2. গুগল ম্যাপে লোকেশন যোগ করে কি আয় করা যায়?
শুধু লোকেশন যোগ করলেই টাকা পাওয়া যায় না। তবে নতুন ব্যবসার লোকেশন যোগ করে, সেটি ভেরিফাই করে দেওয়া, অপটিমাইজ করা ও মেইনটেইন করার সার্ভিস দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়া যায়।
বিশেষ করে ছোট দোকান, রেস্টুরেন্ট, ক্লিনিক, জিম ইত্যাদির মালিকরা এই সার্ভিসের জন্য টাকা দেয়।
3. Google Local Guide হলে কি টাকা পাওয়া যায়?
Google Local Guide প্রোগ্রামে সরাসরি ক্যাশ টাকা দেওয়া হয় না। তবে এখানে পয়েন্ট, ব্যাজ, ফ্রি গুগল সার্ভিস, কিছু ক্ষেত্রে গিফট বা বেনিফিট পাওয়া যায়।
এই Local Guide প্রোফাইল ব্যবহার করে আপনি পরে পেইড লোকাল SEO বা ম্যাপ অপটিমাইজেশন সার্ভিস বিক্রি করতে পারেন।
4. গুগল ম্যাপ রিভিউ দিয়ে কি ইনকাম করা যায়?
নিজের ইচ্ছেমতো রিভিউ দিয়ে আয় করা যায় না। তবে আপনি যদি কোনো ব্যবসার জন্য রিভিউ ম্যানেজমেন্ট সার্ভিস (রিভিউ বাড়ানো, নেগেটিভ রিভিউ হ্যান্ডলিং, প্রোফাইল অপটিমাইজেশন) অফার করেন, তাহলে সেটার জন্য মাসিক বা এককালীন ফি নিতে পারেন। এটি বর্তমানে বেশ চাহিদাসম্পন্ন একটি সার্ভিস।
5. গুগল ম্যাপ লোকাল SEO কী এবং এতে আয় হয় কীভাবে?
লোকাল SEO মানে হলো গুগল ম্যাপে কোনো ব্যবসাকে টপ রেজাল্টে আনা। এতে কাজ থাকে ক্যাটাগরি সেট করা, কিওয়ার্ড অপটিমাইজেশন, ছবি আপলোড, রিভিউ অপটিমাইজেশন, NAP consistency ঠিক করা।
এই কাজগুলো করে আপনি প্রতি ক্লায়েন্ট থেকে ৫,০০০–৩০,০০০ টাকা বা তারও বেশি চার্জ করতে পারেন।
6. গুগল ম্যাপে ছবি আপলোড করে কি টাকা পাওয়া যায়?
গুগল সরাসরি ছবি আপলোডের জন্য টাকা দেয় না। কিন্তু আপনি যদি লোকাল বিজনেসের জন্য প্রফেশনাল ফটো আপলোড সার্ভিস দেন (দোকান, মেনু, পরিবেশ, প্রোডাক্ট), তাহলে সেই সার্ভিসের জন্য ব্যবসার মালিকের কাছ থেকে টাকা নিতে পারেন।
7. বাংলাদেশ থেকে গুগল ম্যাপ দিয়ে আয় করা সম্ভব?
হ্যাঁ, বাংলাদেশ থেকেও পুরোপুরি সম্ভব। বাংলাদেশের হাজারো ছোট ব্যবসা এখনো গুগল ম্যাপে সঠিকভাবে লিস্টেড না বা অপটিমাইজ করা নেই।
আপনি চাইলে লোকালি কাজ করতে পারেন অথবা Fiverr, Upwork, Facebook গ্রুপের মাধ্যমে আন্তর্জাতিক ক্লায়েন্টও নিতে পারেন।
8. গুগল ম্যাপ থেকে আয় করতে কি কোনো বিনিয়োগ লাগে?
না, শুরু করতে আলাদা কোনো বড় বিনিয়োগ লাগে না। একটি গুগল একাউন্ট, স্মার্টফোন বা ল্যাপটপ এবং ইন্টারনেট থাকলেই শুরু করা যায়। তবে স্কিল বাড়ানোর জন্য সময় দিতে হবে এবং চাইলে পরে মার্কেটিং বা টুলে কিছু খরচ হতে পারে।
9. মাসে আনুমানিক কত টাকা আয় করা যায়?
আপনার স্কিল ও ক্লায়েন্ট সংখ্যার উপর আয় নির্ভর করে। নতুনরা মাসে ৫,০০০–১৫,০০০ টাকা দিয়ে শুরু করতে পারে। অভিজ্ঞ হলে এবং নিয়মিত ক্লায়েন্ট থাকলে মাসে ৩০,০০০–১,০০,০০০ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব।
10. গুগল ম্যাপ দিয়ে আয় করা কি নিরাপদ ও লিগ্যাল?
হ্যাঁ, সম্পূর্ণ লিগ্যাল যদি আপনি গুগলের নীতিমালা মেনে কাজ করেন। ভুয়া লোকেশন, ফেক রিভিউ বা স্প্যাম করলে একাউন্ট সাসপেন্ড হতে পারে। তাই সবসময় রিয়েল ও হোয়াইট-হ্যাট পদ্ধতিতে কাজ করাই সবচেয়ে নিরাপদ।
Disclaimer
এই আর্টিকেলে দেওয়া তথ্য শুধুমাত্র শিক্ষামূলক ও সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। গুগল ম্যাপ থেকে আয় করার উপায় সম্পর্কিত যেকোনো পদ্ধতি ব্যবহার করে আয় সম্পূর্ণভাবে ব্যক্তির দক্ষতা, সময়, পরিশ্রম ও অভিজ্ঞতার উপর নির্ভর করে।
আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ আয়ের নিশ্চয়তা প্রদান করি না। গুগল ম্যাপ, Google Local Guide, Google Business Profile বা সংশ্লিষ্ট যেকোনো গুগল সার্ভিসের নীতিমালা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে।
তাই এই আর্টিকেলে উল্লেখিত যেকোনো পদ্ধতি ব্যবহার করার আগে গুগলের অফিসিয়াল গাইডলাইন ও শর্তাবলি ভালোভাবে যাচাই করা ব্যবহারকারীর নিজস্ব দায়িত্ব। এই ওয়েবসাইট কোনোভাবেই গুগল (Google) এর সাথে সরাসরি যুক্ত, অনুমোদিত বা স্পন্সরকৃত নয়।
এখানে ব্যবহৃত Google নাম ও লোগো সংশ্লিষ্ট মালিকের ট্রেডমার্ক। ভুয়া লোকেশন, ফেক রিভিউ বা স্প্যাম কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এতে একাউন্ট সাসপেন্ড বা আইনি জটিলতা তৈরি হতে পারে।
এই আর্টিকেলে দেওয়া তথ্য ব্যবহার করে কোনো আর্থিক ক্ষতি, একাউন্ট সমস্যা বা অন্যান্য জটিলতার জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যেকোনো অনলাইন ইনকাম কার্যক্রম শুরু করার আগে নিজ দায়িত্বে যাচাই ও গবেষণা করা বাঞ্ছনীয়।
শেষ কথা
বিশ্বের জনপ্রিয় নেভিগেশন পদ্ধতি হলো গুগল ম্যাপ। অপরিচিত কোন জায়গা খুঁজে পেতে গুগল ম্যাপের বিকল্প নেই। নেভিগেশনের জন্য ব্যবহৃত এই ম্যাপ থেকে বর্তমানে টাকা আয়ও করা সম্ভব হচ্ছে।




